শেয়ারবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণ করার নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল কমিশনের নিয়মিত সভায় এ নির্দেশনা প্রদানের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সংস্থার মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান। এসইসির মুখপাত্র
জানান, এই সিদ্ধান্তের পর বর্তমানে যেসব শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০০ টাকা, সেগুলো আগামী ১ ডিসেম্বর ১০ টাকায় রূপান্তর হবে। এ জন্য সংশ্লিষ্ট শেয়ার ও মিউচুয়াল ফান্ডের এই পরিবর্তন কার্যকর সংক্রান্ত অভিন্ন রেকর্ডের তারিখ নির্ধারিত হয়েছে আগামী ৩০ নভেম্বর। এর মধ্যেই সংশ্লিষ্ট কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ডকে এ পরিবর্তন কার্যকর করতে সংঘস্মারক
ও সংঘবিধি সংশোধন করতে হবে। এ ছাড়া এখন থেকে দেশের শেয়ারবাজারে যেসব কোম্পানি ও মেয়াদি (ক্লোজড অ্যান্ড) মিউচুয়াল তালিকাভুক্ত হবে, সেগুলোর শেয়ার বা ইউনিটপ্রতি অভিহিত মূল্য ১০ টাকা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ২৭০টির মধ্যে ১৩৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০০ টাকা। এর মধ্যে তালিকাভুক্ত কোম্পানি ১২৪টি এবং মিউচুয়াল ফান্ড ১২টি। এ ছাড়া ১ টাকা অভিহিত মূল্যের এইমস প্রথম মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্যও ১০ টাকা
করতে হবে। শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাইরে তিনটি করপোরেট বন্ড রয়েছে, সেগুলোর প্রতিটির অভিহিত মূল্য এক হাজার টাকা।
২০০৯ সালের ৫ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত শেয়ারবাজারবিষয়ক সমন্বয় সভায় সব শেয়ারের অভিহিত মূল্য অভিন্ন করার প্রস্তাব করা হয়। তবে ওই প্রস্তাবে সব শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকায় নির্ধারণ করার কথা বলা হয়। শেয়ার কারসাজির তদন্ত কমিটিও অভিন্ন অভিহিত মূল্য করার সুপারিশ করে।
বাজার সংশ্লিষ্টরা মনে করেন, সব শেয়ারের অভিহিত মূল্য অভিন্ন করায় শেয়ার দর নির্ধারণে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, তা দূর হবে। ডিএসইর সভাপতি শাকিল রিজভী সমকালকে বলেন, একই দিনে অভিহিত মূল্য পরিবর্তন করায় সিদ্ধান্তটি খুবই ভালো হয়েছে।
অভিহিত মূল্য পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট কোম্পানির পরিচালনা পর্ষদকে কোম্পানির অভিহিত মূল্য সংক্রান্ত সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারা সংশোধনের সিদ্ধান্ত নিতে হবে। এরপর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করে কোম্পানির শেয়ারহোল্ডারদের দিয়ে তা অনুমোদন করে নিতে হবে। একইভাবে সংশ্লিষ্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ডকেও একই ধরনের সিদ্ধান্ত নিতে হবে।
এসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান জানান, শেয়ার কারসাজির তথ্য উদঘাটনে গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী অভিহিত মূল্য পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়েছে এসইসি।
সূত্র:সমকাল,24.08.2011

No comments:
Post a Comment